২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদন ফরম পূরণ ও নিশ্চয়নের সর্বশেষ তারিখ ৯ সেপ্টেম্বর থেকে পরিবর্তন করে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে।

সোনালী সেবার মাধ্যমে (কলেজ কর্তৃক) ফরম পূরণের টাকা/ফি জমা দেয়ার তারিখ ১৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিলম্ব ফি স্থগিত রেখে শেষবারের মত ফরম পূরণের সময় বৃদ্ধি করা হল। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান আজ এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights