“আমি,একজন মানবী”
কবি হাসিনা মরিয়ম
কেউ আমাকে ঘৃনা করে,
আবার কেউ আমাকে ভালোবাসে…
হয়তো কেউ আমাকে মনে রাখে না
কেউ অপেক্ষা করে…
কারো কাছে হয়তো আমার প্রয়োজন নেই,
কারো হয়তো আমাকেই প্রয়োজন,
কারো কাছে হয়তো আমি অনেক কিছু,
কারো কাছে হয়তো আমি কেউ না,
কেউ হয়তো স্বপ্নে লালন করে আমায়…
আমাকে তার খুব প্রয়োজন..
তার প্রতিটি নিঃশ্বাসে বিচরণ আমার,
আবার কেউ আমাকে অনাদরে দূরে সরিয়ে রাখে..
আমি হয়তো সেখানে বেমানান,
যে আমাকে জানে তার কাছে আমি সবকিছু.. আর
যে আমাকে জানে না তার কাছে আমি কিছুই না…।
