কুমিল্লায় সাহিত্য-সংস্কৃতি চর্চা নিয়ে আড্ডা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বিনয় সাহিত্য সংসদের আয়োজনে ‘সাহিত্য-সংস্কৃতি চর্চার সেকাল- একাল : প্রেক্ষিত কুমিল্লা ‘ শীর্ষক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সম্মেলন কক্ষে এ আড্ডার আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম। তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। তাদেরকে দেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আড্ডায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক প্রদীপ সিংহ রায় মুকুট, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, অধ্যাপক রাহুল তারুণ পিন্টু ও জি এম সিকান্দার।
এতে মোতাহার হোসেন মাহবুব রচিত ‘ স্মৃতি ও শ্রুতিতে কুমিল্লার স্মরণীয় বরণীয় ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থের উপর আলোচনা করেন নীতিশ সাহা। অনুভূতি প্রকাশ করেন লেখক মোতাহার হোসেন মাহবুব। ‘ভাষা আন্দোলনে কুমিল্লার রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসপিয়া আক্তার আলো, কুমিল্লা জিলা স্কুলের ছাত্র উৎস দত্ত, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের ছাত্রী নোরা, গর্ভমেন্ট ল্যাবরেটরিতে স্কুলের ছাত্রী আকলিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights