স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে আটক ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বেড়াতে আসা ৮ মাসের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে আর স্ত্রী সুমা দেকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন জেবিন দে ওরফে দুলাল। শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ এলাকায় তাকে আটকের পর ভিন্ন ভিন্ন পরিচয় দিচ্ছিলেন জেবিন।

তারপর শনিবার সকালে তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেবিন তার ভিন্ন নাম পরিচয়ের সঠিকটা বলেছেন। তার নাম জেবিন দে ওরফে দুলাল। জিজ্ঞাসাবাদে ৮ মাসের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে আর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। ঠিক কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জেবিনের পাশাপাশি তার বাকি দুই সন্তানকেও হেফাজতে নিয়েছে পুলিশ। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত সুমা দে ও শিশুকন্যার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ পর্যন্ত কোনো স্বজন কক্সবাজার এসে পৌঁছায়নি তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কলাতলীর আবাসিক হোটেলের কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ১৪ ফেব্রুয়ারি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে হোটেলে উঠে জেবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights