লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার বিকেলে লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জিয়াউদ্দিন আহমদ এর তত্ত্বাবধানে ও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসব বিতরন করা হয়।

সদরের মহিলা কলেজ এলাকা ২০, কমল নগরের হাজিরহাট২০ ও রায়পুরের চরলক্ষ্মী গ্রামে ২০জনসহ মোট ৬০ জনের প্রতি কৃষককে ধানের চারা ও নগদ ২০০০ টাকা করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights