কানপুর টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক
চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ করতে পারে কেবল ১৪৯ রান। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রথম টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) কানপুর টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বুমরাহসহ ২-১ জন ক্রিকেটারকে বিশ্রামের গুঞ্জনের শোনা গেলেও দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। যার মানে পূর্ণশক্তির দল নিয়েই কানপুরে মাঠে নামবে গৌতম গম্ভীরের শিষ্যরা।

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের টেস্ট স্কোয়াড
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম , জাকির হাসান, মুমিনুল হক , মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফরাজ খান, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights