নদীতে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে নিখোঁজ বাবা

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা নামের এক শিশু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমানও। বুধবার সকালে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার ৯ বছরের শিশু কন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
তিনি আরও জানান, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights