রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতুর (৪২) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ১নং আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন তার জামিন আবদেন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বুধবার রাতে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে ঢাকার দক্ষিণ ধলেশ্বরী টোল প্লাজা থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কবীর বলেন, আমরা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর জামিন আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। আমরা দ্রুত জজ কোটে আপিল করবো।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য মো. রাজিব মোল্লা। এ মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ৭ নম্বর আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights