নবীনগরে শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামি ইব্রাহিম মিয়াকে যৌথ বাহিনীর সহায়তায় গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম নবীনগর পৌর এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গোপান সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে নবীনগর পৌর এলাকার নারায়নপুর নিজ বাড়ি থেকে ১১ মামলার আসামি ও শীর্ষ সস্ত্রাসী ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights