শীর্ষে ফিরলেন বুমরাহ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিয়েছেন ছয়টি গুরুত্বপূর্ণ উইকেট। তারই পুরস্কার পেলেন এবার। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে টপকে হয়েছেন টেস্টের এক নম্বর বোলার।

আজ সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ৮৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বুমরাহ। তবে কানপুর টেস্ট জয়ে অবদান রাখেন অশ্বিনও। পাঁচ উইকেট নিলেও রেটিং পয়েন্ট কমেছে তার। বুমরাহর থেকে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে তিনি।

এদিকে, বাংলাদেশ হারলেও ব্যক্তিগত অবদানের কারণে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের। চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন মিরাজ। আর পাঁচ ধাপ উন্নতি হওয়া সাকিবের অবস্থান ২৮তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights