নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
নেত্রকোনা প্রতিনিধি:
“বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোনায় সপ্তাহব্যপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বন বিভাগের এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী দিনে বৃক্ষরোপণ অভিযানের প্রয়োজনীয়তা ও বৃক্ষমেলার মাধ্যমে বিভিন্ন বৃক্ষের সাথে পরিচয় হওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালেক্টরেট মাঠের মুক্তমঞ্চে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এড নুরুজ্জামান নুরু, ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম ও পুলিশের সদর সার্কেল স্বজল কান্তি সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও সকল দপ্তরের প্রধানগণ উপস্থিতসহ শহরের প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন নার্সারি মালিকরা তাদের প্রদর্শনী করেন। বিভিন্ন ফলফ বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হয়। প্রায় অর্ধশত নার্সারি মালিক প্রথমদিনে মেলায় অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে মেলা।
মেলার উদ্বোধনী দিনে বৃক্ষরোপণ করে কালেক্টরেট মাঠ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কের ফটক পর্যন্ত গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেন জেলা প্রশাসক।
