সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল, বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। শনিবার বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন অনেক ওলামা মাশায়েখ।

এদিন মাহফিলের মূল আয়োজন শুরুর আগেই বৃষ্টি উপেক্ষা করে বেলা ১২টা থেকে জনসমাগম হতে থাকে। সময় যত গড়ায়, সোহরাওয়ার্দী উদ্যানে বাড়তে থাকে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন পরিবেশন করছেন সাইমুম, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী ও শিল্পীবৃন্দ।

মাহফিলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) প্রধান আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী বলেছেন, শুধু সিরাত আলোচনা বা শুনলেই হবে না। আজ আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা হচ্ছে ঐক্যের সিদ্ধান্ত। ঐক্যের মাধ্যমে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো স্বৈরশাসন যেন আবারো মাথার ওপরে ছায়া করতে না পারে। সেজন্য আপসের ভিত্তিতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা আবু জাফর কাশেমী বলেন, দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে রাসূল (সা.) এর সিরাত আলোচনা হচ্ছে। বিগত স্বৈরাচারী সরকার আমাদের বাকস্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল। এরকম মাহফিল করার অনুমতি দেওয়া হতো না।

মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হওয়া সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, শায়খ মাওলানা আব্দুল হামিদ, ড. মুফতি আবু ইউসুফ খান, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নূর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights