ভাষা শহীদদের প্রতি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অ্যাসোসিয়েশন মহাসচিব ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়াসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights