জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সাত ব্যবসায়ীকে সাত হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

শনিবার সকালে শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) জেলা সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থী প্রতিনিধি হাসিবুল, মোবাশ্বের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights