শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে ভূমিকার জন্য এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

অভিযুক্ত হলেন বিকাশ যাদব। তিনি এখনো পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যার জন্য খুনি ভাড়া করা এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

নিউইয়র্কে বসবাসকারী মার্কিন ও কানাডিয়ান নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যাদব যুক্তরাষ্ট্রে অভিযুক্ত দ্বিতীয় ভারতীয় নাগরিক।
গত জুনে ৫৩ বছর বয়সী নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে আনা হয়। এরপর শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হলে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

নিউইয়র্ক-ভিত্তিক শিখস ফর জাস্টিস নামে পরিচিত একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত পান্নুন। এটি বিপুল শিখ জনসংখ্যা-অধ্যুষিত উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাবের বিচ্ছিন্নতা তথা স্বাধীনতার পক্ষে কাজ করে।

এক্স-এ একটি বিবৃতি দিয়ে কথিত হত্যার চক্রান্তকে ‘ভারতের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নির্লজ্জ ঘটনা’ এবং ‘বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি’ বলে নিন্দা করেছেন পান্নুন।

যাদবকে চক্রান্তের জন্য অভিযুক্ত করে মার্কিন বিচার বিভাগ বলেছে, তিনি হত্যার জন্য ২০২৩ সালের মে মাসে একজনকে ভাড়া করতে গুপ্তকে নিয়োগ করেন। সেই গুপ্ত হিটম্যান নিজেকে অপরাধের সহযোগী বলে মনে হয়েছে। ওই ব্যক্তিটি আসলে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সঙ্গে কাজ করেন।

এক বিবৃতিতে ডিইএ প্রধান অ্যান মিলগ্রাম বলেন, ভারত সরকারের একজন কর্মচারী যাদব। তিনি তার কর্তৃত্বের অবস্থান ও গোপনীয় তথ্যের মাধ্যমে
যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত সরকারের একজন সোচ্চার সমালোচককে হত্যার নির্দেশ দেন।’

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, বিচার বিভাগ মার্কিন নাগরিকদের ক্ষতি করতে এবং তাদের চুপ করে দিতে চায় এমন ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য থাকবে বিচার বিভাগ।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মাটিতে একটি হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত গোয়েন্দা কর্মী এখন আর চাকরিতে নেই।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তারা আমাদের জানিয়েছে, বিচার বিভাগের অভিযোগে যে ব্যক্তির নাম রয়েছে, সে আর ভারত সরকারের কর্মচারী নয়। আমরা ভারতের এ সহযোগিতায় সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights