দেবদাস সিনেমার অভিনয় পছন্দ হতো মায়ের, বিশ্বাস শাহরুখের

অনলাইন ডেস্ক

বলিউডে পা রাখার আগেই বাবা-মাকে হারান শাহরুখ খান। ছেলের কারিয়ারে এত সাফল্য আর এত অর্জন, কিছুই দেখে জেতে পারেননি তারা। তবে শাহরুখের অভিনয় জীবনে বিশেষ যোগসূত্র রয়েছে তার অভিভাবকদের। তার একের পর এক সিনেমায় অভিনয়ের অনুপ্রেরণা বাবা মীর তাজ মহম্মদ খান ও মা লতিফ ফাতিমা।

সাধারণত প্রকাশ্যে বাবা-মাকে নিয়ে খুব একটা মন্তব্য করেন না শাহরুখ। তবে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবা-মাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড বাদশা।

তিনি বলেন, সবসময় মনে হতো আমি খুব বড় বড় সিনেমায় অভিনয় করব। যাতে স্বর্গ থেকে আমার মা ও বাবা সেগুলো দেখতে পান।
শাহরুখ জানান, শিশুসুলভ মনে হলেও, এখনও তিনি বিশ্বাস করেন যে, তার মা আকাশের তারা হয়ে রয়ে গেছেন।

বলিউড বাদশা বলেন, আমি এখনও এটা বিশ্বাস করি এবং তাতে কাজও দেয়। কোন তারাটি আমার মা, আমি সেটাও জানি।

মা জীবিত থাকলে কোন সিনেমায় ছেলের অভিনয় পছন্দ করতেন? শাহরুখের মতে, দেবদাস’ ছবিতে তার অভিনয় মায়ের পছন্দ হত। অভিনেতার কথায়, সিনেমায় আমাকে দেখলে তিনি প্রশংসাই করতেন।

কথাপ্রসঙ্গে এই সিনেমায় অভিনয় করার নেপথ্যকাহিনি শোনান শাহরুখ। অভিনেতা বলেন, অভিনেতাদের মধ্যে অনেকেই আমাকে সিনেমাটি করতে নিষেধ করেন। কিন্তু আমি করতে চেয়েছিলাম। হয়তো আমার মাকে দেখানোর জন্যই যে, দেখো মা… আমি ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করছি।

গত বছর শাহরুখ অভিনীত তিনটি সিনেমায় মুক্তি পায়। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’— তিনটিই বক্স অফিসে একাধিক নজির গড়েছে। এই মুহূর্তে ‘কিং’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। জানা গেছে, এই সিনেমায় একজন হত্যাকারীর চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। সুজয় ঘোষ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights