৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা ও নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিংগইন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শ্রীফলতলা গ্রামের সুরমান আলীর ছেলে ফারুক মিয়া (৩০), একই গ্রামের সুজন মিয়ার ছেলে আকাশ আলী (২২) ও লালমনিরহাট সদর থানার ফুলগাছ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে রানা মিয়া (২৫)।

র‌্যাব নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র‌্যাবের একটি টিম। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভেতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা, নগদ ৫২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights