মৌসুমের প্রথম হারের স্বাদ পেল আর্সেনাল

অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু থেকেই ছুটছিল আর্সেনালের জয়যাত্রা। অবশেষে গানারদের গা থেকে অপরাজিত তকমা তুলে ফেলল বোর্নমুথ। শনিবার (১৯ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে। নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা উত্তর লন্ডনের ক্লাবটির প্রথম হার।

এদিন ম্যাচের শুরু থেকেই ধারহীন আর্সেনাল। প্রথমার্ধেই উইলিয়াম সালিবা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়। তাতে পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বোর্নমাউথ।

৩০ মিনিটে সালিবাকে হারায় আর্সেনাল। প্রতিপক্ষের প্রতিআক্রমণ আটকাতে গিয়ে মাঝমাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসনকে ফাউল করে বসেন সালিবা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ৩৬ মিনিটে অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় আর্সেনাল।
৭০ মিনিটে গোল হজম করে আর্সেনাল। কর্নার থেকে আসা বলে সতীর্থের ব্যাকপাস পেয়ে জোরাল শটে গোল করেন ক্রিস্টি। এর সাত মিনিট পরেই গানারদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্লুইভার্ট। বক্সে এভানিলসনকে আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে জড়ান এই ডাচ ফরোয়ার্ড।

এই হারে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে বোর্নমাউথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights