ছাত্রলীগকে নিষিদ্ধ করায় শিবচরে ছাত্রদলের আনন্দ মিছিল

মাদারীপুর প্রতিনিধি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ আনন্দ মিছিল করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমানের নেতৃত্ব পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে আনন্দ মিছিলটি সড়ক ৭১ প্রদক্ষিণ করে কলেজ মোড়ের সামনে এসে জড়ো হয়।

আনন্দ মিছিলে তারা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগমুক্ত শিক্ষাঙ্গন হলো’ ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিলে পৌর ছাত্র দলের আহবায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা, বিভিন্ন কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights