আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ মো. সুমন (৩০) ও মো. লিটন মিয়া (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সুজন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মাতাব্বরের ছেলে। আর লিটন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান থামানো হয়। পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights