যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামে ভৈরব নদ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের (পুরুষ) পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পরিচয় জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্ট (তদন্ত) কাজী বাবুল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভৈরব নদ থেকে দুর্গন্ধ পেয়ে তারা নদের পাড়ে গিয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, একদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। মাথার চুল ও মুখের দাড়ি সাদা। খয়েরি রংয়ের জামা ও লুঙ্গি পরা ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই মফিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights