কুড়িগ্রামে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’-এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পর জেলা শহরের শাপলা চত্বরে ইউনিসেফ এর সহায়তায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ এর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করেন এবং ‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ স্লোগান দেন।
পরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, সদস্য স্বপন সরকারসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights