প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। তাসকিন অবশ্য প্রথম টেস্টেও খেলেননি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্ট খেলতে ২৬ অক্টোবর তাদের চট্টগ্রামে পা রাখার কথা রয়েছে। এক পরিবর্তন ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডই থাকছে বাংলাদেশের।

প্রথম টেস্টে বাংলাদেশ কেবল একজন পেসার নিয়ে খেলেছিল, অলরাউন্ডার মেহেদী মিরাজসহ স্পিনার ছিলেন তিনজন। বল হাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। যদিও বোলার কমিয়ে সেই ম্যাচে ব্যাটারের সংখ্যা বাড়িয়েছিল স্বাগতিকরা।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights