সখীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে রওশন আরা (৫৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ছেলে ও গৃহবধূর স্বজনদের দাবী তাকে মারধর করে কোমল পানীর সঙ্গে বিষ খাওয়ায়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থা তার মৃত্যু হয়। উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর মধ্যে পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে গৃহবধূর মৃত্যুর খবর শুনে স্বামী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে বলে জানায় এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, স্বামীর একাধিক বিয়ে ও পরকীয়ায় আসক্ত হওয়া নিয়ে দুজনের মধ্যে মনমালিন্য সৃষ্টি হতো। এ নিয়ে মাঝেমধ্যে গৃহবধূকে মারধর করত স্বামী। গত সোমবার কথা-কাটাকাটির এক পর্যায় গৃহবধূকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় গৃহবধূর মুখে তরুল পানির সাথে জোর করে স্বামী জাহাঙ্গীর আলম বিষ খাওয়ায় বলে অভিযোগ করে ছেলে মো. রনি আহমেদ ও রুবেল হোসেন।
ছেলেরা জানায়, মাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো বাবা। এর প্রতিবাদ করলে আমাদের ওপরও চড়াও হতেন তিনি। মাকে ছাড়াও বাবা আরও দুটি বিয়ে করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো.মেজবাহ উদ্দিন বলেন, মাঝে মধ্যেই ওই পরিবারের মধ্যে ঝগড়া হতো। শুনেছি গত সোমবার গৃহবধূ বিষপান করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
