শেমুরকৃবি’র নতুন ট্রেজারার সফিউল আফ্রাদ

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ট্রেজারার হলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

বশেমুরকৃবি’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা রনি ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও মো. শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ৯ম ট্রেজারার হিসেবে পূর্বসূরী প্রফেসর তোফায়েল আহমেদের স্থলাভিসিক্ত হলেন। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তার কর্মজীবন শুরু। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারি অধ্যাপক পদে যোগদান করেন।
২০১৪ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ২০০২ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রথম বিভাগে মাস্টার্স (এমএস) ডিগ্রি এবং এক্ষ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে পিএইচডি লাভ করেন এ অধ্যাপক। উল্লেখ্য, প্রফেসর ড. আফ্রাদ এ পর্যন্ত ৬ জন পিএইচডি ও ৮৯ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন এবং দেশ—বিদেশের বিভিন্ন জার্নালে ১২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights