বরিশালে কৃষি উদ্যোক্তা বাছাইকরণ বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) নগরীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান সেইন্ট বাংলাদেশের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজন করেন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের (উপসচিব) মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম চৌধুরী এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এস এম মাহবুব আলম। কৃষি বিপণন কর্মকর্তা এন এম রেজাউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টনার (ডিএএম অংগ) প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী, কৃষক প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, তাসলিমা আক্তার শিমুল প্রমুখ।
