পঞ্চগড়ে বাজার মনিটরিং, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে অভিযান শুরু হয়েছে। সোমবার দিনব্যাপি বাজার মনিটরিং টাস্কফোর্সের সদস্যরা এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের অসংগতি দুর করার জন্য মতবিনিময়, উদ্বুদ্ধকরণ সভা এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্রয় রশিদ ও মূল্য-তালিকা যাচাই করা হয়।

নির্বাহী মেজিস্ট্রেট মিজানুর রহমান, ইমরানুজ্জামান, শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে তিনটি টিমে বিভক্ত হয়ে বাজার মনিটরিং করেন। অভিযানে বাজার মনিটরিং সম্পর্কিত টাস্কফোর্স কমিটির সদস্য সচিব কৃষি বিপণন কর্মকর্তা মুস্তারেমা খানম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights