আট কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোছাম্মৎ রাবেয়া আক্তার জেসমিন ও মিনু বেগম।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ রাবেয়া ও মিনু বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তারা ফেনীর বিলোনিয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করেছিল এবং বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights