পাওনা টাকা আদায়ে মামলা করায় বাদীকে হুমকির অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পাওনা টাকা আদায়ে আদালতে মামলা করায় বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা গ্রামের বাসিন্দা খতিজা বেগম সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বাড়ির পাশের রাজিয়া বেগম তার আত্মীয় হয়। সেই সুবাদে গত বছর তার জমি বিক্রির সাড়ে ৮ লাখ টাকা রাজিয়া বেগমের স্বামীর প্রবাসে গমন ও ব্যবসায় মূলধন বিনিয়োগে জন্য ধার দেন।

এসময় টাকা গ্রহণের একটি লিখিত নন জুড়িশিয়াল ৩০০ টাকার স্ট্যাম্প ও একটি চেক প্রদান করেন রাজিয়া বেগম। দেড় বছর অতিবাহিত হলেও টাকা প্রদানে তিনি অনিহা প্রকাশ করেন। এতে তিনি চেক ডিজঅনার করে আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজিয়া বেগম আমার বিরুদ্ধে বিভিন্ন অজুহাত তুলে হুমকি ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানববন্ধন করে।
তিনি আরও দাবি করেন, আমার পাওনা টাকা না দিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। এ ছাড়া আমার স্বামী মারা যাওয়ায় আমি আরও অসহায় হয়ে পড়েছি। তিনটি মেয়ে সন্তান নিয়ে আমি এখন অসহায়ভাবে দিনযাপন করছি। আসামিরা আমাকে ও কলেজ পড়ুয়া মেয়েদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমি এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিকার কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights