মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সৈয়দ আতর আলী পাঠাগারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার এ.বি.এম নুর-উজ-জামান, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপত্বি ইকবাল হোসাইন, আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডা. তাসুকুজ্জামান, মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় ৮০ জন নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
