ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে ঘণ্টাব্যাপী এঈ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী রাস্তার কাজে বাধা দানকারী চক্রের বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী হাওলাদার, এইচএম নুরুজ্জামান ও রস্তুম আলী হাওরাদারসহ আরও অনেকে। বক্তারা বলেন, উত্তর মানপাশা গ্রামের গাববাড়ি থেকে কাদের মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচারাস্তাটি বিগত ৫০ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি এলজিইডি ওই রাস্তাটি কার্পেটিং করণের জন্য টেন্ডার প্রক্রিয়ার সম্পন্ন করেছে।গত ২৬ জুন এলজিইডি থেকে রাস্তার কাজ করতে চূড়ান্ত কার্যাদেশ দেন। বিষয়টি টের পেয়ে ওই এলাকার প্রতিবেশি একটি চক্র রাস্তার কাজ বন্ধ করতে আদালতে মামলা দায়ের করে। এ মামলায় এলজিইডিকে কারন দর্শানোর নোটিশ দেন আদালত। এলজিইডি কর্তৃপক্ষ জবাবে জানায় যে- কোনও রাস্তার কার্যাদেশ দেওয়া হলে তা আর বন্ধ করা যায় না। তবুও মামলার কারণে বর্তমানে রাস্তার কাজ শুরু করতে পারছেনা ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তার কাজ করতে গেলে ঠিকাদারকে বাধা দেয় চক্রান্তকারী মহলটি। হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক পল্লব শীল, স্থানীয় মঞ্জু হাওলাদার, সুমন শীল, সুজন শীল, শংকর শীল, বুলু খন্দকার, অর্জন শীল, তপন শীল, কালু শীল ও মোসলেম হাওলাদার ওইই চক্রের সাথে জড়িত রয়েছে। নির্ধারিত সময়ে রাস্তার কাজ সম্পন্ন করতে না পারলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শতাধিক পরিবার। দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত মামলাবাজ স্বপন শীলের মদদে সুকুমার শীল ও সুনীল শীল চক্রান্তের করে মামলা দিয়ে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করেছে। স্বপন শীল ইতোপূর্বে আদালতের বিচারকের সাক্ষর জাল করে জেল খাটে। এই এলাকার যত মামলা, দাঙ্গা সব কিছুর মুলে এই স্বপন শীল। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights