চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর নাহার নামে ২৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ নভেম্বর তিনি চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন।

জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে নগরের সরকারি হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম দুইদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে সর্বশেষ অক্টোবর মাসে মারা গেছেন ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights