দুই আলমসাধুর সংঘর্ষে এক চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দুই আলমসাধুর (নসিমন-করিমন) সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শের আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights