টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রোহিঙ্গা যুবকের নাম আলম। তিনি বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

রবিবার দিবাগত রাতে টেকনাফ বিজিবি জীম্বংখালী বিওপির একটি দল শামছুলের ঘের নামক এলাকা থেকে আলমকে (২৯) আটক করে। পরে তল্লাশি করে তার কাছে থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি এবং একটি খালি খোসা জব্দ করে।
জানা গেছে, জিজ্ঞাসাবাদে আলম জানানিয়েছেন তিনি ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়িঘরে ডাকাতিতে জড়িত তিনি।

অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত আলমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights