দেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আফ্রিকার আকাশে যুক্ত হলো বাংলাদেশ। সরাসরি ঢাকা-আদ্দিস আবাবা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে আফ্রিকার শীর্ষস্থানীয় উড়োজাহাজ প্রতিষ্ঠান ইথিওপিয়ান এয়ারলাইন্স।

সোমবার এ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে ফ্লাইট পরিচালনা আফ্রিকা-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া, ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু।

অনুষ্ঠানে বক্তারা বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে প্রবৃদ্ধি বৃদ্ধিতে নতুন পথের গুরুত্বের ওপর জোর দেন।

পরে আফ্রিকার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights