গাইবান্ধায় পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক সদস্যের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার পান্তাপাড়ায় সংগঠনটির কার্যালয়ে মৃত শ্রমিক সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি আবু নাঈম।
বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী নাজমুল ইসলাম প্রধান টুকু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলামসহ অনেকে।

এ দিন মারা যাওয়া ৫০ জন শ্রমিক সদস্যের পরিবারের মাঝে নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights