গাইবান্ধায় ছটপূজা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ছট বা সূর্য পূজা। আজ বুধবার দুপুরে গাইবান্ধা শহর সংলগ্ন ঘাঘট নদীতে এ ছটপূজা অনুষ্ঠিত হয়।
ছটপূজা কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।
ছটপূজা সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবন প্রবাহ বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না। ছটপূজার উপবাস অত্যন্ত কঠিন।
