আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পেতো: আবদুস সালাম
চাঁদপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলেই হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। এসময় তিনি অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দেয়ার দাবি জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ারও আহবান জানান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারন সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম সহ জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির আয়োজনে শহরে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়।
