না‌লিতাবাড়ী‌তে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান

না‌লিতাবাড়ী প্রতি‌নি‌ধি
‘স্বেচ্ছাসেবী সমাজ বদলের রূপকার’ শিরোনামে শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হ‌য়ে‌ছে। একুশে পাঠচক্রের নিয়মিত আসরে শুক্রবার বি‌কে‌লে সেঁজুতি অঙ্গনে সম্মাননা দেওয়া হয়। জানা‌ গে‌ছে, গত ৪ সে‌প্টেম্বর না‌লিতাবাড়ী‌তে স্বরণকা‌লের ভয়াবহ বন‌্যা হয়। এই বন‌্যায় সরকারি, বেসরকারিভা‌বে বি‌ভিন্ন স্বেচ্ছা‌সেবী সংগঠন বন‌্যার্তদের সহায়তায় ভুূমিকা রা‌খে। দিনরাত তারা দুর্গত‌দের সাহায্যে জীবন বাজী রে‌খে কাজ ক‌রে। সেই সব স্বেচ্ছা‌সেবী‌দের একু‌শে পাঠ চ‌ক্রের নিয়‌মিত আস‌রে সম্মাননা প্রদান করা হয়।

একুশে পাঠচক্রের ৬৬তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সমাজ সেবক শামসুল আলম সওদাগর,আইনজীবী সুধাংশু কালোয়ার, মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল, প্রভাষক মকবুল হোসেন মুকুল। উপস্থাপনা করেন শিক্ষক, আবৃত্তিকার অরুপ দেবনাথ।

উপস্থিত স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্যে কাজের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা উপস্থাপন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক রবিউল আলম, শিক্ষক মাহবুবুর রহমান, বংশীবাদক সম্পদ দে,নাট্যজন আমিনুল ইসলাম, শিক্ষক সজল কর্মকার,শিক্ষক শান্তি সাহা, সাংবাদিক পুলক রায়, অমিত চক্রবর্তী, স্বেচ্ছাসেবী ইউসুফ জামিল, রনি প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি ও মিথিল সাহা। সর্বশেষ তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights