ডাকাত সর্দারসহ আটক ৩

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে গন-ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার সহ তিন ডাকাত কে আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গাছ কাটার করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন আলতাব, রমজান ও আসাদুল। আটক তিন ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বিষয় টি নিশ্চিত করেন। তিনি জানান, গত এক সপ্তাহ আগে রাতে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ডাকাতদল বিভিন্ন পরিবহন, ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতি করে। এ ঘটনার পর ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজবাড়ী জেলার পাংশা সেন পাড়া থেকে ডাকাত সর্দার আলতাব মন্ডল কে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় থেকে ডাকাত রমজান হোসেন ও আসাদুল ইসলাম শরীফ কে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী গাছ কাটা একটা করাত ও পাঁচটি দেশীয় তৈরি হাসোয়া, ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা করে পুলিশ।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সদর সার্কেল আব্দুল করিম সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights