গুলিস্তান থেকে গ্রেফতার ৫৫ জন কারাগারে

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেফতার ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছেন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রবিবার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা–পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা–পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষ থেকে প্রত্যেকের জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights