আশুলিয়ায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মাসুদ আল মামুন।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) ও আশুলিয়া থানার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবীর ছেলে মো. হাবিবুর রহমান হবি (৩৪)।

সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে নবীনগর-ঢাকা রাস্তার পাশে মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে বলে জানতে পারি। তখন অভিযান চালিয়ে সাদ্দাম ও হাবিবুর নামে দুই মাদক কারবারিকে আটক করি।

তিনি বলেন, সাদ্দামের এর কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। হাবিবুরের কাছে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights