কালিয়াকৈরে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মাঠে শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে কালামপুর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন শাকিব একাদশ বনাম শাকিল একাদশ।

এ টুর্নামেন্টে শাকিব একাদশ ২-০ বিজয়ী হয়েছেন । ফাইনাল ফুটবল টুর্নামেন্ট কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ৬ নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের ৬ নং ওর্য়াডের সভাপতি মোঃ শাহ আলম ।

টুর্নামেন্টটির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কালামপুর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র বর্মণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাইজিদ হোসেন, শরীফ সওদাগর, আকবর হোসেন সহ। অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলেমেয়েরা গেমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইল গেম খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে । এই আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights