বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল থেকে বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু সভাপতি ও আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে বিএনপি নেতা মো. জালাল উদ্দিন মল্লিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত।

নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহবুব মোর্শেদ লালন, অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহকারী সম্পাদক ক্রীড়া, মো. সাজ্জাদ হোসাইন, আইনজীবী পরিষদ প্যানেলের জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান সাহেব, সহকারী সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি, সাধারণ বি এম নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন সহকারী সম্পাদক গ্রন্থ ও আসবাবপত্র পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের শারমিন আক্তার, মো কামরুল ইসলাম সুমন, মো. সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ফকির ইসাদুল হক, জান্নাতুল ফেরদৌউস ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান হৃদয় নির্বাচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights