চকরিয়ায় অবৈধ বালু পরিবহনের ২টি ট্রাক জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু পরিবহন করার সময় দুটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকা থেকে বনবিভাগ অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করে চট্টগ্রামের দিকে পাচার করার সময় দুটি গাড়ি জব্দ করা হয়। তারা বালু পরিবহনকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বন ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights