মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা সাইফুল্লাহ

টাঙ্গাইল প্রতিনিধি

মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্যসহ গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়।

রবিবার (১৭ নভেম্বর) আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহর ছবি ছাড়াও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।
ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে- টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামি বক্তা সাইফুল্লাহকে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পান। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

এদিকে, বিস্তারিত তথ্য নিশ্চিত হতে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights