ময়মনসিংহে স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে স্বামীকে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার গোরকপুর গ্রামের আমান উল্লাহর ছেলে মো. লিয়াকত আলী (৩৬) ও তার পরকীয়া প্রেমিকা একই গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে মোছা. সাবিনা খাতুন (৩৩)।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জজ আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যার শিকার হযরত আলী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাবিনা খাতুনকে বিয়ে করেন। এরপর সাবিনা খাতুন বাসার আশপাশে ঝিয়ের কাজ শুরু করার সুযোগে লিয়াকত আলীর সঙ্গে পরকীয়ার সর্ম্পকে জড়িয়ে পড়েন। হযরত আলী বিষয়টি জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করেন সাবিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিক। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ২৯ আগস্ট হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুড়া গ্রামের আতঁলা বিল এলাকায় হযরত আলীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ফসলি জমিতে মরদেহ পুঁতে রাখা হয়।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে নিহত হযরত আলীর ভাই আবু নাছের বাদী হয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত আজ এই রায় প্রদান করেন। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights