গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুদেব চন্দ্র দাস (৩০) নামে বিথী দধি ভান্ডাররের কারখানার শ্রমিক নিহত হয়েছেন। শনিবার পুলিশ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার বিথী দধি ভান্ডার থেকে লাশটি উদ্ধার করে।

নিহত সুদেব বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে কাখানার দুইজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে সুদেব ও অন্যান্য কারখানা শ্রমিক একটি ঘরে শুয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় তার বুকে কেউ ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
কারখানার শ্রমিক স্বপ্ন জানান, আশঙ্কাজনক অবস্থায় সুদেবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কারখানার একজন শ্রমিক পলাতক আছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights