টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নি সন্ত্রাস-নৈরাজ্য ও ষঢ়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহর চাঁপা। জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শান্তি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights