চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত, গ্রেফতার ৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সাহেদ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন বখাটে। রবিবার রাত ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাহেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সাহেদ ওই এলাকার মো. শওকত আলীর ছেলে।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
জানা যায়, রাত ৭টার দিকে মো. শাহেদ ডুলাহাজারা বাজারে যাওয়ার পথে ইউনিয়নের রংমহল এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ৫-৬ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় বখাটে যুবকরা সাহেদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ৪ বখাটে যুবককে আটক করে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে উপস্থাপন করা হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights